সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কিছুদিন আগে বিনোদপুর পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্রিকেট খেলা দেখতে গেলে স্থানীয় কয়েকজন শামীমকে মারধর করে। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে জসিম, সাইফুলসহ বিদ্যালয়ের কয়েকজন জেএসসি পরীক্ষার্থী পরীক্ষা শেষ করে বাড়ি যাওয়ার সময় উপুরগাও গ্রামের কাছে গেলে শামীমসহ কয়েকজন তাদের ওপর চড়াও হয়। এ সময় অটোবাইকে থাকা ৪/৫ জন জেএসসি পরীক্ষার্থী ছাত্রী চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ছুটে আসেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিদ্যালয়ে পৌঁছে দেন।
তবে শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, শিক্ষার্থীরা ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রায়ই বখাটেরা বিরক্ত করে। এর প্রতিবাদ করার কারণেই শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
তুলাসার ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য মোশারফ হোসেন বলেন, ‘একটি খেলাকে কেন্দ্র করে সৃষ্ট ঝগড়া থেকে বৃহস্পতিবার হাতাহাতির এই ঘটনা ঘটে। এখানে মেয়েদের বিরক্ত করার কোনও বিষয় নেই। গ্রাম্য দলাদলির কারণে এক পক্ষকে ফাঁসানোর জন্য ইভটিজিং এর মিথ্যা অভিযোগ আনা হয়েছে।’
জেএসসি পরীক্ষার্থী জান্নাতুল ফেরদৌসি ইতির বাবা আবু তালিব সিকদার বলেন, ‘ওই এলাকায় কিছু বখাটে ছেলে রয়েছে। তারা স্কুলগামী মেয়েদের নিয়মিত বিরক্ত করে।’
পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খলিলুর রহমান বলেন, ‘পরীক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় চার জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। আমরা অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা করছি।’
আরও পড়ুন-
‘বেঁচে থাকতে এই বিচার দেখে যেতে চাই’ (ভিডিও)
/এফএস/