আ.লীগে কোনও বিরোধ নেই: আইভী

ফাইল ছবিনারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, ‘নারায়ণগঞ্জ আওয়ামী লীগে কোনও বিরোধ নাই। আজকে তৃণমূলের সবাই নেমে এসেছে।সব ঠিক হয়ে যাবে, প্রধানমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন। আগামী ২২ ডিসেম্বর ভোটের মাধ্যমেই জনগণ প্রতিফলন দেবে।’

শুক্রবার রাত সোয়া ১০টায় নারায়ণগঞ্জ শহরের দুই নম্বর রেল গেটের জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর কার্যালয়ে গণমাধ্যমে তিনি এসব কথা বলেন।

এর আগে ১০টার দিকে আইভীকে বহন করা গাড়ি আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আসলে নেতাকর্মীরা তাকে ঘিরে ধরেন। নেতাকর্মীরা ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত থাকে এলাকা। আইভী আধাঘণ্টা সেখানে অবস্থান করে শহরের দেওভোগের বাসায় চলে যান।

/এমডিপি/