নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম কামাল হোসেন, বাড়ি বরগুনা জেলায়। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।শনিবার ভোর সাড়ে ৪ টার দিকে কালকিনি উপজেলার পান্তাপাড়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। বাসটি ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিল।
স্থানীয়রা জানান, ভোরে ‘ঈগল পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস উপজেলার পান্তাপাড়া ব্রিজের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান দিকের খালের মধ্যে পড়ে যায়। ওই খালটি অন্তত ৩০ ফুট গভীর হওয়ায় বাসটি পানিতে ডুবে যায়। এসময় ২০ জন আহত হয়। খবর পেয়ে মাদারীপুরের ফায়ার সার্ভিস ও কালকিনির ডাসার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে এখনও বাসটি উদ্ধার করা সম্ভব হয়নি।
বাসের যাত্রীদের দেওয়া তথ্য অনুযায়ী অন্তত ১০ জন যাত্রী নিখোঁজ রয়েছে বলেও জানিয়েছেন ওসি এমদাদুল হক।
/এমডিপি/এফএস/