সখীপুরে ১৪৪ ধারা জারি

১৪৪ ধারাটাঙ্গাইলের সখীপুরে উপজেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুপক্ষ পাল্টাপাল্টি সভা ডাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। উপজেলা পরিষদ মিলনায়তন ও এর আশপাশে সোমবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।

সখীপুর উপজেলা নিবাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপির দুটি অংশ একই সময় একই জায়গায় সভা ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা পরিষদ মিলনায়তন ও এর আশে পাশে ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সোমবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই এলাকায় সকল প্রকার সভা, সমাবেশ, মিছিলসহ গণজমায়েত নিষিদ্ধ থাকবে।

প্রসঙ্গত, সোমবার সখীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপির সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্ত একই স্থানে সম্মেলন বাতিলের দাবিতে স্থানীয় বিএনপির অপর একটি অংশ সভা করার ঘোষণা দেয়।

/বিটি/