বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত মুন্না ও শুভর রিমান্ড আবেদনের শুনানি মঙ্গলবার হবে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, কলেজে যাওয়ার পথে মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেয় মুন্না। কিন্তু মেয়েটি এতে রাজি হয়নি। রাজি না হওয়ায় কয়েকদিন আগে সুপার ইমপোজ করে দুজনের যুগল ছবি নিজের ফেসবুকে আপলোড করে মুন্না। পাশাপাশি আপত্তিকর মন্তব্য করে। ফলে মেয়েটির কলেজ যাওয়া বন্ধ হয়ে যায়। মেয়েটির পরিবার মুন্নার পরিবারকে বিষয়টি জানালে তারা কোনও পদক্ষেপ নেয়নি। উল্টো শনিবার মেয়েটির দাদাকে বিয়ের প্রস্তাব দেয় মুন্না । বিয়ে না দিলে আরও অশ্লীল ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
বাধ্য হয়ে মেয়েটির বাবা রবিবার মুন্না ও তাকে সহযোগিতা করার অভিযোগে শ্রী শুভ নামে দুজনের নামে মামলা করেন। এর পরপরই দুজনকে তেওতা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন:
‘১০ লাখ টাকা ঘুষ নিয়ে চাকরি দেন মন্ত্রী, সে পথ বন্ধ’
/বিটি/