মানিকগঞ্জে বিল্লাল হোসেন হত্যা মামলার আরেক আসামি গ্রেফতার

Manikganj Arest-PCমানিকগঞ্জের বিল্লাল হোসেন হত্যা মামলার আরেক আসামি আশিককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ নিয়ে আলোচিত এই হত্যা মামলায় প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করা হলো।

মানিকগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান বুধবার দুপুরে তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, মঙ্গলবার রাতে ডিবি পুলিশের একটি দল রাজবাড়ি জেলার ভবদিয়া গ্রাম থেকে বিল্লাল হোসেন হত্যা মামলা এজাহারভুক্ত আসামি আশিককে গ্রেফতার করে। তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার রাতে রাজধানীর দারুস সালাম থানার গাবতলী এলাকা থেকে এ হত্যা মামলার প্রধান আসামি মো. পারভেজ হোসেন সুমনকে গ্রেফতার করে র‌্যাব। 

উল্লেখ্য,জেলার হরিরামপুর উপজেলার মাচাইন গ্রামে গত ২ নভেম্বর রাতে মেয়ের উত্ত্যক্তকারীদের হাতে খুন হন বাবা বিল্লাল হোসেন।

/বিটি/