বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডে মনোনয়ন পত্র গ্রহণ করা হয়। বিকেল সাড়ে ৫টায় রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার মনোনয়ন পত্র গ্রহণকারীর পরিসংখ্যান প্রকাশ করেন।
৯ মেয়র প্রার্থী হলেন, আওয়ামী লীগ মনোনীত ডা. সেলিনা হায়াৎ আইভী, বিএনপি মনোনীত অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, ইসলামী আন্দোলনের মুফতি মাসুম বিল্লাহ, জাসদের মোসলেমউদ্দিন, এলডিপির কামাল প্রধান, কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস, স্বতন্ত্র প্রার্থী হিসেবে কথিত বিএনপি নেতা সুলতান মাহমুদ ও জাপা নেতা মেজবাহউদ্দিন ভুলু।
আগামী ২৬ ও ২৭ নভেম্বর নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডেই বাছাই অনুষ্ঠিত হবে। ২৬ নভেম্বর ১ থেকে ১৮ নম্বর ওয়ার্ড পর্যন্ত সাধারণ কাউন্সিলর ও ১ থেকে ৬ পর্যন্ত সংরক্ষিত (নারী) কাউন্সিলর প্রার্থীদের বাছাই অনুষ্ঠিত হবে। ২৭ নভেম্বর মেয়র প্রার্থী এবং ১৯ থেকে ২৭ নম্বর ওয়ার্ড পর্যন্ত সাধারণ কাউন্সিলর ও ৭ থেকে ৯ পর্যন্ত সংরক্ষিত (নারী) কাউন্সিলর প্রার্থীদের বাছাই অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বাছাই করার সময় প্রার্থী তার প্রস্তাবক, সমর্থক এবং প্রার্থী কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত একজন ব্যক্তি উপস্থিত থাকতে পারবেন।
/এমডিপি/