হাসিবুরের ভাই ঢাকার সিএমএসডি মসজিদের ইমাম শফিকুল ইসলাম জানান, ঢাকার তেজগাঁও এলাকায়র কানিজ গার্মেন্টসে সুপার ভাইজারের চাকরি করতেন হাসিবুর। ২০০৫ সালে বিয়ে করেন তিনি। স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে তেজকুনি পাড়ার একটি ভাড়া বাসায় থাকতেন। বাবার মৃত্যুর পর মা গ্রামের বাড়ি সদর উপজেলার হরিদাসপুর পশ্চিমপাড়ার বাড়িতে একা থাকেন। তাই শফিকুল সিদ্ধান্ত নেন স্ত্রী ও ছোট ছেলেকে মায়ের কাছে রাখবেন। এ জন্য শুক্রবার রাত ১০টার দিকে একটি পিকআপ ভানে করে বাসার আসবপত্রসহ স্ত্রী, সন্তানদের নিয়ে ঢাকা থেকে বাড়ির উদ্দেশে রওনা হন। শনিবার ভোরে পিকআপটি ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের বিজয়পাশা নামক স্থানে পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রড বোঝাই একটি ট্রাকের পেছনে স্বজোরে ধাক্কা দেয়। এ ঘটনায় ঘটনাস্থলেই রুবিয়া ও রিফাতের মৃত্যু হয়। হাসিবকে আশজঙ্কাজনক অবস্থায় প্রথমে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠোনো হয়েছে।
হাসিবুর রহমানের স্ত্রী রুবিয়ার বাবার বাড়ি মাদারীপুরের শিবচরে। এ ঘটনায় হাসিবুরের পরিবার ও রুবিয়ার বাবার বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে।
শনিবার মাগরিবের পর জানাজা শেষে হরিদাসপুর পশ্চিমপাড়া কবরস্থানে দাফন করা হয় নিহতদের।
/বিটি/