রবিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া খানকায়ে কাদেরীয়া শরীফে দোয়া প্রার্থনার আগে এলাকাবাসীর উদ্দেশ্যে সেলিনা হায়াৎ আইভী এসব কথা বলেন।
আইভী আরও বলেন, ‘গত পাঁচ বছর পৌরসভা আর আট বছর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে দল মতের উর্ধ্বে উঠে মানুষের জন্য কাজ করেছি। কখনো জানতে চাইনি কে কোন দল করে, কে কোন দলের লোক। মানুষের উন্নয়নের জন্য সব সময় কাজ করেছি। আমি আমার কাজের বর্ণনা দিতে আসিনি। কী কাজ করেছি আর কী করিনি তা জনগণের চোখের সামনে। যতটা পেরেছি মানুষের সেবা করেছি। নারায়ণগঞ্জকে সাজানোর চেষ্টা করেছি।’
ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন নারায়ণগঞ্জের উন্নয়ন করার জন্য। এ নৌকা শুধু বঙ্গবন্ধুর নৌকা না। অনেক পীর, অলি-আউলিয়ার কিস্তি। তার জন্য তাদের কাছে দোয়া চাইতে আসা। আপনারা আমার জন্য দোয়া করবেন।’
এ সময় উপস্থিত ছিলেন খানকায়ে কাদেরীয়া শরীফের নন্দনপুরী হুজুরে গদিনাশিনি শাহ পরাণ আল কাদরী, এলাকার বয়োজ্যেষ্ঠ সিরাজুল হক সরদার, জাপান আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম বুটু, জেলা যুবলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী রেজা উজ্জল, মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মিনহাজুল কাদির মিমন প্রমুখ।
আরও পড়ুন:
শামীম ওসমান থাকলে ভালো, না থাকলে আরও ভালো: আইভী
নেতাদের বাড়িতে সাখাওয়াত, নীরব প্রস্তুতি আইভীর
/বিটি/