সন্ধ্যায় শহরের দেওভোগ ও সৈয়দপুরসহ বিভিন্ন এলাকার দলীয় নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন স্তরের লোকজন আইভীর সঙ্গে দেখা করেন। এদিনও আইভীকে নেতাকর্মীরা ফুলের তৈরি নৌকা উপহার দেন।
আইভী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আমার সঙ্গে দেখা করার চেয়ে নিজ নিজ ওয়ার্ডে গিয়ে কাজ করাই সব চেয়ে ভালো হবে। সবাই সম্মিলিতভাবে কাজ করতে হবে। জনগণকে উন্নয়ন দেখাতে হবে।’
তিনি বলেন, ‘মনে রাখতে হবে নৌকা হলো আওয়ামী লীগের প্রতীক, নৌকার প্রতীক উন্নয়নের প্রতীক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নৌকা প্রতীক নারায়ণগঞ্জবাসীকে উপহার দিয়েছেন। আমি আশা করি নারায়ণগঞ্জবাসী ২২ ডিসেম্বর গণরায়ে নৌকা উপহার দিবেন।’
/এমডিপি/