টাঙ্গাইলে জমি নিয়ে বিরোধে একই পরিবারের ২ জন নিহত

টাঙ্গাইলটাঙ্গাইলের নাগরপুরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের নারীসহ ২ জন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার ভারড়া ইউনিয়নের খাষশাহজানী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের করিমের ছেলে হযরত আলী (৬০) ও তার ছোট ভাই সোলেমানের স্ত্রী মাজেদা (২৫)।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, সন্ধ্যায় উপজেলার খাষশাহজানী এলাকার আটাপাড়া গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে হযরত আলী ও তার ছোট ভাই সোলেমানের সঙ্গে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে দুজনের মধ্যে সংঘর্ষ বেঁধে গেলে বল্লম নিয়ে একজন অন্যজনের উপর হামলা চালায়। এসময় প্রতিপক্ষের হামলায় হযরত আলী এবং তার ছোট ভাই সোলেমানের স্ত্রী মাজেদা ঘটনাস্থলে নিহত হয়।

রাত ১০.৩০ টায় জানান ওসি জহিরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে এবং এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এফএইচএম/