সাখাওয়াতের নির্বাচনি ক্যাম্পের কার্যক্রম শুরু

সাখাওয়াতের নির্বাচনি ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের প্রধান নির্বাচনি ক্যাম্পের কার্যক্রম চালু হয়েছে। সোমবার দুপুরে শহরের শায়েস্তা খান রোডে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর ভবনে ওই প্রধান নির্বাচনি ক্যাম্পের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

ক্যাম্প উদ্বোধন করে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন সাংবাদিকদের জানান প্রতিটি থানার নির্বাচনি কার্যক্রম মনিটরিং করা হবে এখান থেকে এবং এটিই হবে দলের প্রধান মিডিয়া সেলের অফিস। আমাদের সকল নেতারা এখান থেকে প্রতিদিন কী কী ঘটছে তার আপডেট দেবেন। 

উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজউদ্দিন আহমেদ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, নরসিংদী জেলা বিএনপির সভাপতি খাইরুল কবির খোকন, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও যুবদলের সহ অর্থ বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়া, নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, সহ সভাপতি সুরুজ্জামান, রূপগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি গোলাম ফারুক খোকন, নারায়ণগঞ্জের সাবেক ডিসি হারুনুর রশিদ প্রমুখ।

/এইচকে/