গণসংযোগে সাখাওয়াতের নানা আশ্বাস

 

প্রচারণায় বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান গণসংযোগে গিয়ে নানা আশ্বাস দিয়েছেন।  
মঙ্গলবার দুপুরের পর থেকে বন্দর থানার মদনগঞ্জস্থ ১৯ নং ওয়ার্ড এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন তিনি। এছাড়া বিকালে বন্দরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গেও প্রচারণায় ছিলেন সাখাওয়াত।

এ সময় সাখাওয়াত আশ্বাস দিয়ে বলেন, ‘আমি নির্বাচিত হলে সিটি করপোরেশনকে ডিজিটাল করবো। শহরে ফুটওভার ব্রিজ করবো। ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি যেটা বাড়ানো হয়েছে সেটা কমিয়ে আনবো। ময়লা আবর্জনা শহর থেকে দূর করবো।’

আরও পড়ুন:
বাকি ২৫ ভাগ কাজ শেষ করতে চাই: আইভী

/বিটি/