বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডে নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিনের উপস্থিতিতে আইভী এসব কথা বলেন।
তিনি আরও বলেন,‘২০১১ সালের ৩০ অক্টোবরের নির্বাচন নিয়ে অনেক শঙ্কা থাকলেও নির্বাচনের দিন পরিবেশ সম্পূর্ণ পাল্টে গিয়েছিল। নারায়ণগঞ্জের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ভোট দিতে পেরেছিলেন। ওই নির্বাচন সমগ্র দেশবাসী তথা বিশ্ববাসীর কাছেও প্রশংসিত হয়েছিল। আমি যদিও সরকারি দলের প্রার্থী, আমার মার্কা নৌকা কিন্তু আমি বিগত পাঁচ বছর অত্যন্ত প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে কাজ করেছি, এখনও করে যাচ্ছি। আমি নির্বাচন কমিশনের কাছে আহ্বান রাখবো এমন একটা নির্বাচন উপহার দেন,যাতে সরকার কোনওভাবে বিতর্কিত না হয়। এটা স্থানীয় সরকার নির্বাচন। এটা কোনও সরকার পরিবর্তনের নির্বাচন নয়।’
সাখাওয়াতের অভিযোগ প্রসঙ্গে তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, ‘আমি আহ্বান জানাবো সাখাওয়াত ভাইকে, আসুন আমরা এক মঞ্চে দাঁড়িয়ে ভোট চাই যাতে একদম নিরপেক্ষ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। উনি পোলিং এজেন্ট নিয়ে যে শঙ্কা প্রকাশ করছেন সেটা কখনোই হবে না। সে আস্থা ও বিশ্বাস নারায়ণগঞ্জবাসীকে রাখার আহ্বান জানাচ্ছি। গত নির্বাচনে সিদ্ধিরগঞ্জের অনেক কেন্দ্রে আমার পোলিং এজেন্ট ছিল না। কিন্তু সেক্ষেত্রে প্রিজাইডিং অফিসার ঠিকই আমার ভোট গণনা করে অন্যদের কাছে দিয়ে দিয়েছেন। ওই সময় আমার অনেক কর্মী ভয়ে কেন্দ্রে যেতে পারেন নাই। কিন্তু বর্তমানে নারায়ণগঞ্জে সেরকম পরিবেশ নাই।’
আরও পড়ুন:
আমার কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজা হচ্ছে: সাখাওয়াত
/বিটি/এএআর /