বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আছাবুর রহমান জানান, সকালে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি পিকআপ উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলো। কালিহাতী উপজেলার চর বাবলা এলাকায় পৌঁছালে পিকআপটিকে পেছন থেকে অন্য আরেকটি পিকআপ ধাক্কা দেয়। এসময় পিকআপটিতে আগুন ধরে যায়। এতে আগুনে পুড়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
অনদিকে ভুঞাপুর থানার ওসি কাউছার চৌধুরী জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা গাজীপুরগামী একটি পিকনিকের গাড়ি উপজেলার কাগমারীপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় আহতদের উদ্ধার করতে গিয়ে স্থানীয় মৃত ইমান আলীর ছেলে হালিম (৩৫) বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। এতে আহত হন ১২ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন-
হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সিতে প্রতিদিন সেবা পাবেন আট হাজার যাত্রী
/এফএস/