গাজীপুরে দুই আওয়ামী লীগ নেতাকে অব্যাহতি

গাজীপুরগাজীপুর জেলা পরিষদ নির্বাচনে কালিয়াকৈর উপজেলার ৩নং ওয়ার্ডে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় দুই আওয়ামী লীগ নেতাকে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রবিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাছিম কবির ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সিকদার ওই দুই নেতাকে পদ থেকে অব্যাহতি দিয়ে চিঠি দিয়েছেন।

অব্যাহতি প্রাপ্তরা হলেন, কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সরকার ও বোয়ালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আ.ফ.আ. হা জেহাদী মোজাদ্দেদী ওরফে আব্দুল হাদি।

দলীয় সূত্রে জানা গেছে, গাজীপুর জেলা প্রশাসন নির্বাচনে ৩নং ওয়ার্ড থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয় কালিয়াকৈর উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি আলিম আল রাজি ওরফে রাজিবকে। কিন্তু দলের সিদ্ধান্ত না মেনে ওই দুইজন একই ওয়ার্ডে প্রার্থী হয়েছেন। যার কারণে তাদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সিকদার অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন।

/বিটি/