না.গঞ্জে সোমবার রাত ১২টা থেকে বহিরাগতদের অবস্থান নিষিদ্ধ

নাসিক নির্বাচননির্বাচন উপলক্ষে আজ  সোমবার রাত ১২টা থেকে সিটি করপোরেশন এলাকায় বহিরাগতদের অবস্থান নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। দুপুরে নগরীর বিভিন্ন এলাকায় এ বিষয়ে মাইকিং করেছে জেলা প্রশাসন। 

জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রের ১০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নারায়ণগঞ্জে সিটি করপোরেশন এলাকার বাসিন্দা বা ভোটার নন এমন কোনও ব্যক্তি সোমবার রাত ১২টার পর থেকে নারায়ণগঞ্জে সিটি করপোরেশন এলাকায় অবস্থান করতে পারবেন না। এর পূর্বেই তাদেরকে এলাকা ত্যাগ করতে হবে। যদি কোনও বহিরাগত ব্যক্তি অবস্থান করে এবং নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তারের চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নাসিক নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান এর সত্যতা নিশ্চিত করেছেন।

এছাড়া ১৯ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের শহর, বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকাতে যাদের বৈধ অস্ত্র আছে সেসব অস্ত্র বহন করা নিষিদ্ধ। ১৯ ডিসেম্বর দিবাগত মধ্যরাত থেকে ২২ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ রয়েছে।

আরও পড়ুন:
আইভীকে সমর্থন দিলো এরশাদের জাতীয় পার্টি

/বিটি/