পাটুরিয়া ফেরিঘাট শাখা নৌ-পুলিশের ইনচার্জ সামছুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, কুয়াশায় দিকশূন্য হয়ে মাঝ নদীতে তিনটি রো- রো (বড়) ফেরিসহ পাঁচটি ফেরি নোঙর করা রয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো.শফিকুল ইসলাম।
ফেরি সেক্টরের দায়িত্বশীল ওই কর্মকর্তা জানান, ঘনকুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ৩টা থেকে দৌলতদিয়া ঘাট এলাকায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পারাপারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে দূরপাল্লার বাস-ট্রাক মিলিয়ে তিন শতাধিক যানবাহন অপেক্ষামান রয়েছে বলেও জানান তিনি।
সুত্র মতে, কুয়াশায় দিক শুন্য হয়ে মাঝ নদীতে নোঙর করে আছে রো-রো ফেরি কেরামত আলী, আমানত শাহ, এনায়েতপুরী আলী। এছাড়া কে টাইপ ফেরি কাবেরী ও ইউটিলিটি ফেরি রজনীগন্ধা। এসব ফেরিতে যাত্রীবাহী বাসসহ বিভিন্ন পরিবহন রয়েছে।
ফেরি সেক্টরের সূত্র মতে, এই রুটে ১৬টি ফেরির মধ্যে ১৩টি ফেরি চলাচল করছে। বাকি তিনটি ফেরি মেরামতে রয়েছে।
/বিটি/