নিহত মোমেন রাজাবাড়ী ইউনিয়নের চিনাশুখানিয়া গ্রামে তার মামার বাড়িতে থেকে পড়ালেখা করত। সে চিনাশুখানিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। মোমিন উপজেলার গোসিংগা ইউনিয়নের নারায়নপুর গ্রামের বাসিন্দা।
জয়দেবপুর রেল জংশন ফাঁড়ি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দাদন মিয়া প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, মোমেন তার দুই বন্ধুর সঙ্গে রাজেন্দ্রপুর রেলস্টেশন এলাকায় ঘুরতে আসে। এসময় তারা ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেসের চলন্ত ট্রেনের সঙ্গে সেলফি তুলতে মোমেনের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোমেন নিহত হয়। তিনি আরও বলেন, লাশের পাশে মোবাইল ফোন ও ইয়ার ফোন পাওয়া গেছে।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন এএসআই দাদন মিয়া।
/এমডিপি/