কেন্দ্রের প্রিজাইডিং অফিসার তাহাউজ্জামান জানান, ‘সকাল ৯টা থেকে আমরা বসে আছি ভোটারদের অপেক্ষায়। কিন্তু প্রায় দুই ঘণ্টা অর্থাৎ সকাল প্রায় ১১টা পর্যন্ত কোনও ভোটার তাদের ভোট দিতে আসেননি। বানিয়াজুরী, নালী, বালিয়াখোড়া ও সিংজুরী ইউনিয়নের ৫৩ জন ভোটার এই কেন্দ্রে ভোট দেবেন।’
তিনি আরও জানান, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা রয়েছে। ভোট কেন্দ্রের ভেতরে ও আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহীনির বিপুল সংখ্যক সদস্য মোতায়েন আছেন।
উল্লেখ্য মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত নারী সদস্য ১৭ জন ও পুরুষ সদস্য ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ১৫টি কেন্দ্রে ৮৮৮ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করছেন।
/এফএস/