বুধবার মানিকগঞ্জ জেলা পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জেলার ৭টি উপজেলার ১৫টি কেন্দ্রে ভোট গণনা শেষে বেসরকারি ফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন।
তালগাছ মার্কা প্রতীকের সদস্য প্রার্থী কাজী রফিকুল ইসলাম পেয়েছেন মাত্র এক ভোট। ৮৮৮ ভোটের মধ্যে একজন ভোটার তালগাছ প্রতীককে বেছে নেন। তবে এই ভোট কার পেলেন প্রস্তাবকের নাকি সমর্থকের ! এই হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন প্রার্থী নিজেই। দুই ভোট পেয়ে কম ভোট পাওয়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন সাবেক সংসদ সদস্য ও গণ ফোরামের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খান কামাল। তিনি প্রজাপতি মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
চেয়ারম্যান পদে জয়ী আওয়ামীলীগ প্রার্থী আনারস প্রতীক নিয়ে অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন পেয়েছেন ৪৭৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোবাইল প্রতীক নিয়ে সাবেক মেয়র রমজান আলী পেয়েছেন ৩৫৫ ভোট।
/এএ/