ঘন কুয়াশায় কারণে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা থেকে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ-রুটের সব ফেরির চলাচল বন্ধ ছিল। সকাল সাড়ে ৯টায় কুয়াশা কেটে গেলে প্রায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
এর আগে ঘন কুয়াশার কারণে মাঝপদ্মায় পণ্য ও যাত্রীবাহী প্রায় শ’খানেক যানবাহন নিয়ে ৪টি ফেরি আটকা পড়ে। তবে কুয়াশা কেটে গেলে ফেরিগুলো গন্তব্যে পৌঁছায় বলে জানা যায়। এখনও পারাপারের জন্য অপেক্ষায় রয়েছে ছোট বড় মিলিয়ে প্রায় আড়াই শ’ যানবাহন।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক গিয়ানউদ্দিন পাটোয়ারী বাংলা ট্রিবিউনকে জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে ও ফেরিতে থাকা বীকন বাতি পথ দেখাতে অক্ষম হয়ে পড়লে ঝুঁকি এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দিতে হয়। কুয়াশা কেটে গেলে সাড়ে নয়টায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
/এইচকে/