নিহতরা হলেন, নরসিংদী জেলার শিবপুর উপজেলার পাড়াতলা গ্রামের আতিক (২৫) ও অজ্ঞাত এক শিশু (৩)।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, এক শিশুসহ দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। পুলিশ, উপজেলা ও ইউনিয়ন প্রশাসনের সঙ্গে স্থানীয় লোকজন উদ্ধার কাজে যোগ দিয়েছেন। ডুবুরিকে দলকে খবর পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড়ে নরসিংদী জেলার শিবপুর উপজেলার পাড়াতলা গ্রাম। পশ্চিমপাড়ে গাজীপুরের কাপাসিয়া উপজেলার তারাগঞ্জ গ্রাম। ১৬ ডিসেম্বর থেকে তারাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিজয় মেলা চলেছিল। আজ ছিল মেলার শেষ দিন। এদিন রাতে কনসার্টের আয়োজন করা হয়। এতে শিল্পী মিলা, ফকির সাহাবুদ্দিন ও চঞ্চল চৌধুরীসহ বেশ কয়েকজন শিল্পী থাকার কথা ছিল। ওই অনুষ্ঠানে যোগ দিতে পাড়াতলা খেয়াঘাট থেকে কমপক্ষে অর্ধশত যাত্রী নিয়ে ট্রলারটি পশ্চিম পাড়ে তারাগঞ্জ খেয়াঘাটের কাছাকাছি এসে ডুবে যায়। এতে প্রায় ত্রিশ জন সাঁতরিয়ে পাড়ে উঠতে সক্ষম হন।
ঢুবে যাওয়া ট্রলারে থাকা যাত্রী মানিক মিয়া জানান, স্ত্রী ও এক ছেলেকে নিয়ে তিনি পাড়ে উঠেছেন। ট্রলারে কমপক্ষে ৫০ জন যাত্রী ছিল।
/এমডিপি/