বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন করপোরেশন(বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল ফেরি চলাচল বন্ধের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাঝপদ্মায় কুয়াশার কারণে ছোট বড় মিলিয়ে সাতটি ফেরি আটকে রয়েছে । এছাড়া পাটুরিয়া ঘাটে যানবাহন বোঝাই নোঙর রয়েছে চারটি ফেরি আর দৌলতদিয়া প্রান্তে ছিল আরও ৫টি ফেরি ফেরি ঘাট এলাকায় নোঙর করে আছে।
এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় পদ্মার দু’প্রান্তে প্রায় পাঁচ শতাধিক নৈশ কোচসহ হাজারও যানবাহন ফেরি পারের অপেক্ষায় আটকে রয়েছে।
মহিউদ্দিন রাসেল জানান, রাত বাড়ার সঙ্গে সঙ্গে পাটুরিয়া-দৌলতদিয়া’র মাঝ পদ্মায় ঘনকুয়াশা তীব্রতা বাড়তে থাকে। কুয়াশার প্রকোপ এতোটাই বেশি যে, কাছের কোন কিছুই দেখা কষ্ট সাধ্য ছিল। দুর্ঘটনা এড়াতে অবশেষে রাত ১টা থেকে ফেরিচলাচল বন্ধ রাখা হয়।
কুয়াশা কেটে যাওয়ার পর ফেরি চলাচল শুরু হবে বলেও জানিয়েছেন মহিউদ্দিন রাসেল।
/এমডিপি/