নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আসাদুজ্জামান বলেন, ‘শহরের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে মিছিলটি ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এসময় পুলিশের কাজে বাধা দেওয়ায় ৪ জনকে আটক করা হয়েছে।’
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,আজ বিকাল ৩টা থেকে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে অবস্থান নেন নগর বিএনপির সেক্রেটারি এটিএম কামালসহ কয়েকজন নেতাকর্মী।অপরদিকে, সোয়া ৩টার দিকে শহরের মণ্ডলপাড়া পুল এলাকা থেকে কালো পতাকা নিয়ে মহানগর যুবদলের আহ্বায়ক ও কাউন্সিলর খোরশেদের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি গুলশান হলের সামনে আসলে পুলিশ বাধা দিয়েই বেধড়ক লাঠিচার্জ করে। এতে যুবদল নেতা জুলহাস, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুর রহমান রশুসহ ১০ থেকে ১২ জন আহত হন। একই সময়ে জেলা বিএনপি কার্যালয়ের নিচে নেতাকর্মীরা জড়ো হলে পুলিশের লাঠিচার্জ করে।
এছাড়া পুলিশ যুবদলের মিছিল থেকে খোরশেদ ছাড়াও যুবদলের যুগ্ম আহ্বায়ক রানা মুজিব, যুবদল নেতা আলামিন খান ও বাদশা মিয়াকে আটক করে।
/এমডিপি/