উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ- ১ আসনের এমপি লে. কর্নেল (অবঃ) মুহাম্মদ ফারুক খান। এছাড়া মেলার প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত থাকবেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমেদ খান।
গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার এ তথ্য জানিয়েছেন ।
তিনি জানান, শোভাযাত্রা ও আলোচনা সভার পাশাপাশি তিন দিনব্যাপী এ উন্নয়ন মেলায় নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মেলায় বঙ্গবন্ধু কর্নার, শেখ হাসিনা বিশেষ উদ্যোগ, মেগা প্রজেক্ট কর্নারসহ মোট ৫টি স্টল থাকবে। উন্নয়ন মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ সরকারের উন্নয়নমূলক কার্যক্রম উপস্থাপন করবেন। এছাড়াও বিভিন্ন বিভাগ কর্তৃক এমডিজি অর্জন ও এসডিজি বাস্তবায়ন বিষয়ক প্রদর্শনি, রিয়েলিটি শো, উন্নয়নমূলক তথ্যচিত্র প্রদর্শন, সরকারি প্রতিষ্ঠানসমূহ কর্তৃক তাৎক্ষণিক সেবা দেওয়া, পিঠা-পুলি কর্নার, কফি কর্নার, র্যাফেল ড্র এবং প্রতিদিন সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
/এআর/