ভারত,পাকিস্তান, শ্রীলঙ্কা, মিসর, ওমান, সংযুক্ত আরব-আমিরাত, কাতার, অস্ট্রেলিয়া, জার্মানি, ইরানসহ বিভিন্ন রাষ্ট্রের মুসল্লিরা প্রথম পর্বের এবারের ইজতেমায় অংশগ্রহণ করেছেন।
ইজতেমার আয়োজক সূত্র জানিয়েছে, মুসল্লিদের এ সংখ্যা আরও বাড়তে পারে। বিভিন্ন ভাষা-ভাষী ও মহাদেশ অনুসারে ইজতেমা ময়দানের উত্তর পাশে বিদেশি মেহমানদের জন্য পৃথক বিদেশি নিবাস নির্মাণ করা হয়েছে। সেখানে তাদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে।
/এআর/