শিক্ষার্থীদের উদ্দেশে মার্কিন রাষ্ট্রদুত বলেন, ‘ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সফটয়্যার ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন চাকরিতে যুক্তরাষ্ট্র সব সময় সাহায্য করবে। বাংলাদেশ ও পৃথিবীর অন্যান্য দেশে আপনাদের মতো তরুণ শিক্ষার্থীরা পড়াশোনার জন্য সুযোগ খোঁজেন। যখনই সম্ভব হবে, তাদের সুযোগ করে দেবেন আপনারা।’ এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশুনায় মনোযোগী হওয়ারও আহ্বান জানান।
ড্যাফোডিল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই-এর সভাপতি আব্দুল মাতলুব আহমেদ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম, উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুবুল হক মজুমদার প্রমুখ।
প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে দেশ-বিদেশের প্রায় ১৮ হাজার শিক্ষার্থী অংশ নেন।
/এমএনএইচ/