জানা গেছে, দুপুর ১২টায় শহরের দেওভোগ এলাকা থেকে জেলা যুবদলের সভাপতি মোশাররফ হোসেনের নেতৃত্বে মিছিল বের হয়। মিছিলটি ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে আসার সময় পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের ধাওয়ায় নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
পরে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে এসে আবারও সমাবেশের চেষ্টা করলে পুলিশ ব্যানার কেড়ে নেয়। তখন দুইপক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।
মোশাররফ হোসেন জানান, তারা শান্তিপূর্ণ মিছিল করতে গেলে পুলিশ বাধা দেয়। পুলিশের ধাওয়ায় আড়াইহাজার যুবদল সভাপতি জুয়েল হোসেন ও ইসমাইল আহত হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই সাইফুল ইসলাম জানান, অনুমতি ছাড়া মিছিল করায় রাস্তা থেকে সরে যেতে বলা হয়েছিল। পুলিশ কোনও বাধা দেয় নাই।
/বিটি/