লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, গত রাত সোয়া ১টার দিকে স্থানীয় কিছু যুবক সরকারবাড়িতে প্রবেশ করে এবং পূজা পরিচালনাকারীদের কাছে বিয়ার খেতে চায়। এসময় কথা কাটাকাটির একপর্যায়ে বখাটে যুবকরা তাদের মারধর করে।
শ্রীনগর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, ‘প্রতিমা ভাঙচুরের ঘটনায় গতরাতে এক এসএসসি পরিক্ষার্থীসহ চার জন সামান্য আহত হয়। বর্তমানে তারা সুস্থ এবং এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ওই শিক্ষার্থী। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন কালে আমাদের দেখে কিছু যুবক দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ও স্থানীয়রা তিন জনকে আটক করে।’
/এফএস/
আরও পড়ুন-