মামলার বাদী পক্ষের আইনজীবী প্রদীপ ঘোষ বাবু জানান, ‘হত্যা মামলায় জড়িত সন্দেহে ৫ জনকে গ্রেফতার করা হয়, যাদের মধ্যে ইউসুফ হোসেন লিটন ও সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সেই জবানবন্দির প্রেক্ষিতে অপর আসামিদের গ্রেফতারের জন্য আমরা আদালতে আবেদন করেছিলাম। ওই আপিলে এও বলা হয়েছিল ত্বকী হত্যা কিভাবে হয়েছে, আরও কে কে ছিল এবং কিভাবে লাশ ফেলা হয়েছে এসব কারণ খুঁজে বের করার। কিন্তু গত বুধবার বিকেলে নারায়ণগঞ্জ জুডিশিয়াল আদালতের বিচারক আশেক ঈমামের আদালত সেই আবেদন না মঞ্জুর করেন।’
প্রসঙ্গত, ২০১৩ সালের ৬ মার্চ ত্বকীকে নারায়ণগঞ্জে নিজ বাসার কাছ থেকে অপহরণ করা হয়। এর দুইদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর শাখা খালে তার মৃতদেহ পাওয়া যায়। ওই ঘটনায় নিহতের বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন। পরে মামলাটি র্যাব তদন্ত করে। তবে এখনও মামলার চার্জশিট দেওয়া হয়নি।
ত্বকীর বাবা রফিউর রাব্বি জানান, ‘তিন বছর আগেও র্যাব সংবাদ সম্মেলন করে বলেছিল অচিরে ত্বকী হত্যাকাণ্ডের চার্জশিট দেওয়া হবে। কিন্তু এখনও এই মামলার চার্জশিট দেওয়া হয়নি।’
/এমডিপি/