শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, মামলায় শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সফিকুর রহমান ও শ্রীপুর উপজেলা কৃষকলীগের আহ্বায়ক কবির হোসেনসহ চারজনের নাম উল্লেখ করে আরও ৮-১০জনকে আসামি করা হয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন আব্দুল লতিফ (৩৫), খবির হোসেন (৩৬), মোস্তফা (৩২), সাইফুল (৩৮) ও হেলেনা (৪৮)।
মামলার বাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক ড. সৈয়দ আব্দুল হামিদ জানান, বন অধিদফতর থেকে ১৮৫ জন শিক্ষার্থীর জন্য বিশেষ ছাড় প্যাকেজ নিয়ে শনিবার দুপুরে শিক্ষার্থীরা পার্কে ঢুকছিল। এ সময় শিক্ষার্থীদের কাছে পার্কের গেটের ইজারাদাররা পরিচয়পত্র দেখতে চায়। প্রথম বর্ষ বাদে অন্য বর্ষের শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখালে তাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়। কিন্তু প্রথম বর্ষের শিক্ষার্থীদের এখনও পরিচয়পত্র ইস্যু না হওয়ায় তারা ভর্তির রশিদ ও লাইব্রেরি কার্ড দেখালেও তাদের ভেতরে ঢুকতে বাধা এবং অতিরিক্ত টাকা দাবি করা হয়। এ নিয়ে ইজারাদারের লোকজন ও শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও গেইটের ইজারাদার সফিকুর রহমান এবং শ্রীপুর উপজেলা কৃষকলীগের সভাপতি কবির হোসেন নেতৃত্বে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। এতে কমপক্ষে ২০ শিক্ষার্থী কম-বেশি আহত হন। এ সময় হামলাকারীরা শিক্ষার্থীদের কাছ থেকে ব্যাগ, টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
মাস্টার্স দ্বিতীয় সেমিস্টারের ছাত্র আনিসুর রহমান জানান, বন বিভাগের অনুমতি ও পরিচয়ের বৈধ কাগজপত্র থাকার পরও সফিক ও কবির তাদের লোকজন নিয়ে প্রধান ফটক বন্ধ করে দেন এবং ইন্সটিটিউটের দুই ছাত্রীসহ ২০জনকে লাঠিপেটা করেন।
/বিটি/
আরও পড়ুন:
বদলে গেছেন খালেদা জিয়া!