মুন্সীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত

মুন্সীগঞ্জমুন্সীগঞ্জের সদরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম শাহজালাল মিঝি। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তলসহ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। রবিবার রাতে সদরের বৈখর ময়না মোল্লার কাঠ বাগানে এ ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শাহজালাল মিঝি ২২ মামলার পলাতক ও ৭ মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি।

পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম জানান, রবিবার রাতে শাহজালালকে নিয়ে অস্ত্র উদ্ধারে সদরের বৈখর ময়না মোল্লার কাঠ বাগানে গেলে শাহজালাল বাহিনী নামে একদল সন্ত্রাসী পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এক পর্যায়ে শাহজালাল বাহিনী পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে শাহজালালের লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার জায়েদুল আলম।

/এমডিপি/