বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, দুর্ঘটনাস্থল থেকে অগ্রদূত পরিবহনের বাসটি আটক করলেও চালককে এখনও পর্যন্ত আটক করতে পারেনি পুলিশ।
উল্লেখ্য, রবিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বেলাবো উপজেলার দড়িকান্দি নামক স্থানে অগ্রদূত পরিবহনের বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের ৪ জনসহ ১১ জন ও হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যায়।
/এমডিপি/