আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল নামের এক যুবক মাহাবুর রহমান মহির বাড়ির একটি কক্ষে থাকতেন। ভোর রাতে ওই যুবক বাড়ির মালিকের টিনসেড ঘরের বেড়া কেটে চুরি করার উদ্দেশ্যে ভেতরে প্রবেশ করেন। এ সময় বাড়ির সদস্যরা বিষয়টি টের পেয়ে চিৎকার করে। এ সময় রাসেল বাড়ির মালিক মাহাবুর রহমান মহির স্ত্রী আসমা, তার মেয়ে মেহেরুন ও তার স্ত্রীর ফুফাতো ভাই (কেয়ারটেকার) বাবলুকে এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে বাড়ির অন্য সদস্যরা আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করে। তবে হাসপাতালে নেওয়ার পথে বাবলু মারা যায়।
ওসি মহসিনুল কাদির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনায় দুজনকে আটক করেছে। তবে চুরি করতে গিয়ে দেখা ফেলার কারণে এ হত্যাকাণ্ড বা অন্য কোনও কারণে হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামালা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।
/এমডিপি/