নরসিংদীতে জ্বালানি তেলের দোকানে আগুন

নরসিংদীনরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের একটি জ্বালানি তেলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে ওই মহাসড়কের পাঁচদোনা বাজারে এ ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মুজিবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে পাঁচদোনা বাজারে মাহবুব নামে এক ব্যক্তির জ্বালানি তেলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে নরসিংদী ও মাধবদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

/এমডিপি/