আশুলিয়ার গাজীরচট এলাকায় আমির ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় শাহালি নামের দেড় বছরের এক শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। খবর পেয়ে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পরপরই ওই ডায়াগনস্টিক সেন্টারে তালা ঝুলিয়ে মালিক পালিয়ে গেছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
/এমও/