কিশোরগঞ্জে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে

Kishoreganj Upazila By-election -1 (2)

শান্তিপূর্ণভাবে কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন ভোচগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে উপজেলার ৪৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। রবিবার রাতে বৃষ্টি হওয়ায় সকাল থেকে ভোটার উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

Kishoreganj Upazila By-election -1 (1)

উপনির্বাচনের পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি ও র‌্যাব সদস্যদের স্টাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হয়েছে।

Kishoreganj Upazila By-election -1 (3)

২০১৫ সালের ২৯ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আয়ুব আলী মারা যাওয়ায় পদটি শূন্য হয়।

আওয়ামী লীগ প্রার্থী হিসেবে জহিরুল ইসলাম নূরু মিয়া, বিএনপি প্রার্থী হিসেবে জহিরুল ইসলাম মবিন ও স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মোহাম্মদ সোহেল আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ এলাকার ভোটার সংখ্যা এক লাখ ৩১ হাজার ৪৬৯ জন।

 /এসটি/