বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল ফেরি চালুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেরি সেক্টরের দায়িত্বশীল ওই কর্মকর্তা নৌ-রুটে চলাচলকারী ফেরির মাস্টারের উদ্ধৃতি দিয়ে জানান, মঙ্গলবার ভোর সোয়া ৫টা থেকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে খুব কাছের বস্তুও দেখা সম্ভব হচ্ছিল না। এজন্য দুর্ঘটনা এড়াতে ফেরি চলচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে যাওয়ার পর সকাল থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
/বিএল/