ধলেশ্বরীতে গোসলে নেমে যুবকের মৃত্যু

ধলেশ্বরী নদীমুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে মীরকাদিম পৌরসভার রিকাবীবাজার এলাকার ধলেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে।
মুক্তারপুর নৌপুলিশের উপ পরিদর্শক মো. মোশাররফ হোসেন নিহতের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে বরযাত্রীর সঙ্গে মুন্সীগঞ্জের রিকাবীবাজারে বেড়াতে এসে কয়েকজন যুবক একটি ট্রলার ভাড়া করে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামে। এসময় তাদের ঝাঁপাঝাঁপির একপর্যায়ে ট্রলারটি ডুবে গেলে বাকিরা সাঁতরে তীরে উঠতে পারলেও এক যুবক (২৫) নিখোঁজ থাকে।
পরে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল নদী থেকে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় আহত হয়ে আরেক যুবক মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতের নাম জানা যায়নি।
/এমও/