বঙ্গবন্ধু সেতু পূর্ব ইব্রাহিমাবাদ রেল স্টেশনের সহকারী রেল স্টেশন মাস্টার আব্দুল মান্নান জানান, বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা ও ময়মনসিংহ থেকে দুটি উদ্ধারকারী ট্রেন গিয়ে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নেয়। এরপর বেলা ১টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।
এদিকে, এ ঘটনায় পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল রেল বিভাগ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পূর্ব পাথাইলকান্দি এলাকায় পৌঁছালে ইঞ্জিনসহ এর তিনটি বগি লাইনচ্যুত হয়। ঘটনার পর রাত থেকে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ছিল। ফলে টাঙ্গাইলের ঘারিন্দা ও বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, সুদরবন এক্সপ্রেস, ঈশ্বরদী, লোকালসহ কয়েকটি ট্রেন আটকা পড়ে।
/বিএল/