বাড়ির মালিক সাবেক ব্যাংক কর্মকর্তা মজিবুর মিয়া জানান, নিচতলায় বাবুল মিয়া নামে এক পরিবহন চালক পরিবার নিয়ে থাকে। বৃহস্পতিবার সকালে কে বা কারা জানালা দিয়ে এসিড ছুড়লে বাবুলের স্ত্রী লাকি বেগম (৩০) ও মেয়ে মিথিলা (১৩) দগ্ধ হয়।
বাবুল মিয়া জানান, তার মেয়ে মিথিলা স্থানীয় শিহাচর ন্যাশনাল স্কুলের ৯ম শ্রেণির ছাত্রী। সকাল ৬টায় ঘটনার আগেই তিনি ডিউটিতে চলে যান। কে বা কারা এটা করেছে তার জানা নাই।
ফতুল্লা মডেল থানার ওসি কামালউদ্দিন জানান, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
/এআর/