সোমবার (১০ এপ্রিল) বিকালে নরসিংদী পৌর শহরের ঈদগাহ মাঠে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ বলেন, ‘দেশের মানুষ পরিবর্তনে বিশ্বাসী। দেশে পরিবর্তনের জন্য জাতীয় পার্টিকে পুণরায় ক্ষমতায় আনতে হবে। আগামীতে সারাদেশের তিনশ আসনে জাতীয় পার্টির প্রার্থী দেওয়া হবে।’
জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব রহুল আমীন হাওলাদার, উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, ঢাকা মহানগর জাতীয় পার্টির সভাপতি ফয়সাল চিশতি প্রমুখ বক্তব্য রাখেন।
সম্মেলনের দ্বিতীয় পর্বে পুনরায় শফিকুল ইসলামকে সভাপতি ও হাবীবুর রহমান ভূঁইয়াকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
/এআর/