প্রত্যক্ষদর্শীরা জানান, অনন্যা সুপার পরিবহনের বাসটি ঢাকা থেকে কিশোরগঞ্জে যাচ্ছিল। এসময় বাসে ২০ থেকে ২২জন যাত্রী ছিল। নিহত চালক রতন মিয়ার বাড়ি রশিদাবাদ ইউনিয়নের সগড়া গ্রামে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন স্থানীয়দের সহযোগিতায় যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর, বলে জানিয়েছেন কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত জাহান।
/এমও/