মির্জাপুরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

Tangail Suicide pic- 1.5.17টাঙ্গাইলের মির্জাপুরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১ মে) বিকালে উপজেলার আজগানা ইউনিয়নের চিতেশ্বরী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাড়ি চালক রাশেদুল ইসলাম খান (২৪) ও তার স্ত্রী সুমি বেগম (১৯)।

পুলিশ জানায়, সোমবার সকাল থেকে তাদের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। ঘরের ভেতর থেকে কোনও সাড়া শব্দ না পেয়ে তারা দুপুরে বাইরে থেকে দরজা ভেঙে ভেতরে ঢুকে। তারা ঘরের আড়ার সঙ্গে একই দড়িতে রাশেদুল ও সুমির ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

এলাকাবাসী জানায়, প্রায় চার মাস আগে রাশেদুল ও সুমি বেগম নিজেদের পছন্দে বিয়ে করেন। তাদের মধ্যে কোনও প্রকার দাম্পত্য কলহও ছিল না।

মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, দুইজনের মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

/এআর/