নিহতরা হলেন, গাজীপুর সদর উপজেলার নয়াপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে জহিরুল ইসলাম (২৮) ও লেগুনা চালক ময়মনসিংহের ফুলপুর উপজেলার শিমুলিয়া গ্রামের শামসুল হকের ছেলে জসীম উদ্দিন (২৮)।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, রবিবার সকাল সাড়ে নয়টার দিকে চান্দনা চৌরাস্তা থেকে মাওনা চৌরাস্তাগামী যাত্রীবাহী লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে বেড়াইদেরচালা এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই যাত্রী জহিরুল ইসলাম নিহত হন। চালক জসীম উদ্দিনকে উদ্ধার করে মাওনা এ কে মেমোরিয়াল হাসপাতালে নেওয়ার পথে মারা যান। পরে স্বজনদের আবেদনের কারণে ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
/জেবি/
আরও পড়তে পারেন: দুই তরুণীকে ধর্ষণের ঘটনায় মেডিক্যাল বোর্ড গঠন