মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

 

unnamedঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের কলাবাড়িতে রাস্তার পাশে রাখা নষ্ট ট্রাকের সঙ্গে ওষুধ কোম্পানি কেমিস্ট ল্যাবরেটরিজের পিকআপের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। রবিবার (৭ মে) রাতে এ দুর্ঘটনা ঘটে।






নিহতরা হলেন- কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেডের কর্মী নিপুন ও হাফিজ । আহত চালক কামরুল ইসলাম ও অপর একজনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের কলাবাড়ি এলাকায় গত তিনদিন ধরে নষ্ট একটি ট্রাক রাখা ছিল। ট্রাকটি অন্ধকারে থাকায় রবিবার রাত ৮টার দিকে বরিশাল থেকে টেকেরহাটগামী কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেড পণ্যবাহী ওই পিকআপের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেড কর্মী নিপুন ও হাফিজ নিহত হয়।
মাদারীপুর সদর থানার এএসআই ওমর আলী জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
/এআর/