নারায়ণগঞ্জের পূর্বাচলে রাজউকের উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত উচ্ছেদে একটি অবৈধ মার্কেটের সব দোকানপাট ও আরও কিছু স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।

পূর্বাচলে রাজউকের উচ্ছেদ অভিযানউচ্ছেদের নেতৃত্বে ছিলেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন। এসময় রাউজকের পক্ষে প্রকল্প পরিচালক আব্দুল আউয়াল, অতিরিক্ত প্রকল্প পরিচালক শাহিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজউকের পূর্বাচল প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক উজ্জ্বল মল্লিক জানান, রূপগঞ্জে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ১২ ও ১৩নং সেক্টরে অবৈধভাবে বিভিন্ন ধরনের পাকা-কাঁচা ও সেমিপাকা বসতবাড়ি, অফিস ও দোকানপাট গড়ে উঠে। সেসব উচ্ছেদ করা হয়েছে।

তিনি আরও জানান, এছাড়া পূর্বাচলের ১ নম্বর সেক্টর এলাকায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের জন্য সংরক্ষিত জমিতে অবৈধভাবে ‘নীলা’ মার্কেট গড়ে তোলা হয়। যার ফলে প্রকল্পের উন্নয়নকাজ ব্যাহত হচ্ছিল। সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৪টি বুলডোজার দিয়ে সেখানেও উচ্ছেদ চালানো হয়।

/এমও/