ফরিদপুরে ২ দল ডাকাতের ‘গোলাগুলি’, নিহত ২

ফরিদপুরফরিদপুর শহরতলীর কজুরী ইউনিয়নের বাইপাস সড়কের পিয়ারপুর নামক স্থানে দুই দল ডাকাতের গোলাগুলিতে দুইজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার (৮ মে) রাত সাড়ে ৩টার দিকে এ গোলাগুলির ঘটনা ঘটে।

নিহত দুইজন হলো- ফরিদপুর শহরের শাভারামপুর এলাকার পাভেল ও কমলাপুর এলাকার সবুজ।

ফরিদপুর কোতোয়ালী থানার সেকেন্ড অফিসার বেলাল হাসান বাংলা ট্রিবিউনকে জানান, দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাত দল পালিয়ে যায়। পরে সেখান থেকে দুইজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, নিহতদের আন্তঃজেলা ডাকাত হিসেবে তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় একাধিক মামলা রয়েছে। লাশ দুটি ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, ভোর চারটার দিক গুলিবিদ্ধ অবস্থায় দুইজনের লাশ পুলিশ হাসপাতাল নিয়ে আসে।
/এআর/