চলতি বছর থেকে প্রত্যেক উপজেলায় ১০ জন দরিদ্র ও অস্বচ্ছল মুক্তিযোদ্ধার জন্য সরকারি বাসভবন এবং কোয়ার্টার নির্মাণ করে দেওয়া হবে, বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বুধবার বিকালে মানিকগঞ্জের দৌলতপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের তিনতলা নতুন ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপন অনুষ্ঠানে তিনি একথা জানান।
মন্ত্রী আরও বলেন, ‘১৯৭০ সালে নৌকায় ভোট দিয়ে দেশ স্বাধীন করেছি, এবার নৌকায় ভোট দিয়ে স্বাধীনতাকে রক্ষা করতে হবে। মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে বলেই আমরা মন্ত্রী, এমপি ও মেজর জেনারেল, অনেকে সচিব, সরকারি কর্মকর্তা হয়েছি।’
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক ও জজ কোর্টের পিপি আব্দুস ছালাম প্রমুখ।
/এমও/